• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রজেক্ট প্রদর্শনী ও অলিম্পিয়াড এ জেলায় প্রথম স্থান অর্জন

নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ২০৮ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে কলেজটির শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও দক্ষতার উজ্জ্বল স্বাক্ষর রেখেছে।
প্রজেক্ট প্রদর্শনী বিভাগে অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রথম স্থান অর্জন করে। এবং বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায়। বিজ্ঞান মেলাটি ব্যায়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বাস্তবসম্মত উপস্থাপন এবং প্রযুক্তিনির্ভর ধারণা বিচারকদের মুগ্ধ করে। তাদের প্রদর্শিত “BGC PlantDoc” এবং “BGC Rescue RX48” প্রজেক্ট দুটি আধুনিক বিজ্ঞানচর্চার পাশাপাশি বাস্তব জীবনের সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
উক্ত প্রজেক্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহযোগী অধ্যাপক জনাব হাবিবুর রহমান খান।
এই সাফল্যে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন—নাবিল বিন বিল্লাল, মিনহাজুল ইসলাম মাহিন এবং মো. আশরাফুল ইসলাম।
এছাড়াও বিজ্ঞান ক্লাবের সার্বিক কার্যক্রম মূল্যায়নে কলেজটি দ্বিতীয় স্থান লাভ করে। নিয়মিত বিজ্ঞানভিত্তিক কর্মসূচি, সেমিনার, কর্মশালা এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা এই অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্য ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও অনুপ্রেরণা জোগাবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অর্জন আগামী দিনগুলোতে আরও বড় সাফল্যের দ্বার উন্মোচন করবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন আরো বলেন, কলেজে বিজ্ঞান ক্লাব রয়েছে, আর এর সার্বিক সহযোগিতা কলেজ যথাযথভাবে করে যাচ্ছে, এর মাধ্যমে বিজ্ঞানের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল দক্ষতা আরো বৃদ্ধি করতে পারবে বলে তিনি মনে করেন।
জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কলেজটির এই সাফল্যে অভিনন্দন জানিয়েছে এবং
ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল মেলার সমাপনী অনুষ্ঠান এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার জেলা প্রশাসকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে, এতে বিজ্ঞান বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান জনাব হাবিবুর রহমান খান। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জনাব আহসান শাহরিয়ার তুফা। জনাব মারুফ খন্দকার, প্রভাষক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/