• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নব-নির্মিত মৌচোষা বিওপি শুভ উদ্বোধন

মুসলিম হক, বিরল (দিনাজপুর) / ১৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে কাজ এবং সার্বক্ষণিক দেশের সীমান্ত রক্ষা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিজিবি, উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর এর আওতাধীন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় ৯৯ কিঃমিঃ সীমান্ত সুরক্ষার দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করছে। এই ব্যাটালিয়নের কিশোরীগঞ্জ ও রামচন্দ্রপুর বিওপির মধ্যবর্তী এলাকায় আভিযানিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে, শূন্যরেখার নিকটবর্তী এলাকায় চোরাচালান রোধ এবং সীমান্ত রক্ষায় বিরল উপজেলার ০৬ নং ভাণ্ডারা ইউনিয়নের মৌচোষা নামক স্থানে “মৌচোষা বিওপি” স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই লক্ষ্যে ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+, রিজিয়ন কমান্ডার, উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর কর্তৃক “মৌচোষা বিওলি” শুভ উদ্বোধন করা হয়।
উক্ত বিওপি উদ্বোধনের পরবর্তীতে আভিযানিক কার্যক্রমের মাধ্যমে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক পাচার রোধ, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ বিভিন্ন আন্তঃ সীমান্ত অপরাধ সমূহ দমন আরো বেগবান হবে ও সীমান্তে আস্থার পরিবেশ সমুন্নত থাকবে। এছাড়া সীমান্তে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে।
রিজিয়ন কমান্ডার বলেন, বিজিবি সদস্যরা দিবা-রাত্রি ২৪ ঘন্টা সকল প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় মহান দায়িত্ব পালন করে আসছে। তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে দুষ্কৃতিকারী যেন কোন অবৈধ অস্ত্র নিয়ে এসে দেশের ভিতর অরাজকতা সৃষ্টি করতে না পারে তা নিয়ন্ত্রণ ও রোধে আমরা বন্ধপরিকর ও সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও সীমান্ত এলাকা দিয়ে জ্বালানী ও ভোজ্য তেলের পাচার প্রতিরোধে চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষার্থে সংকল্পবদ্ধ এবং স্বাভাবিক রাখতে সর্বদা কাজ করেছে, করছে এবং কাজ করে যাবে ইনশাআল্লাহ। দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালন করার জন্য বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের মাধ্যমে সকলের সহযোগিতা একান্ত কাম্য। তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন যে, অতীতের মত ভবিষ্যতেও স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজ এই সহযোগিতা অব্যাহত রাখবেন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নব-স্থাপনকৃত “মৌচোষা বিওপি” এর মাধ্যমে সীমান্ত সুরক্ষাসহ সীমান্তবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হবে বলে তিনি মত পোষণ করেন এবং মহান আল্লাহর নিকট বিওপিটি’র সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করেন।
উক্ত বিওপি উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান-সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/