• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

গৌরীপুরে বিদ্যুৎ সংকট ও জ্বালানি ঘাটতি—ব্যাংকিং সেবা কার্যত বন্ধ

মোঃ কামরুল হাসান লিটন / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও জ্বালানি ঘাটতির কারণে ব্যাংকিং কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় ব্যাংকগুলো জেনারেটরের ওপর নির্ভরশীল হলেও, পেট্রোল সংকটের কারণে সেটিও চালানো যাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাংকের জেনারেটর সচল রাখতে প্রতিদিন গড়ে প্রায় ৫ লিটার জ্বালানি প্রয়োজন। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সপ্তাহে মাত্র ৫ লিটার পেট্রোল বরাদ্দ দেওয়া হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। ফলে অধিকাংশ সময়ই জেনারেটর বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন ব্যাংক কর্মকর্তারা।
এ পরিস্থিতিতে গ্রাহকরা পড়েছেন চরম ভোগান্তিতে। টাকা উত্তোলন, জমা প্রদানসহ নিত্যপ্রয়োজনীয় ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।
সচেতন মহল মনে করছেন, দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত না করা হলে আর্থিক খাতের এই স্থবিরতা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। কারণ, ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলে দেশের অর্থনৈতিক কার্যক্রমও ব্যাহত হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/