• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা বিঘ্নিত করায় ইন্টার্ন ডাক্তারদের প্রতিবাদ

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি : / ২৩২ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের চিকিৎসা সেবার পরিবেশ বিঘ্নিত করায় ইন্টার্ন ডাক্তারদের প্রতিবাদ করেন।

সাতক্ষীরা, ১৪ এপ্রিল মঙ্গলবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সাম্প্রতিক সময়ে চিকিৎসা কার্যক্রম ও সেবার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠেছে। এ প্রেক্ষিতে ইন্টার্ন ডক্টরস’ অ্যাসোসিয়েশন ২০২৫–২৬ একটি প্রতিবাদ ও দাবি সংবলিত বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘রনি’ নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হাসপাতাল প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি, চিকিৎসকদের প্রতি অসৌজন্যমূলক আচরণ, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনার সঙ্গে জড়িত বলে একাধিক সূত্রে অভিযোগ রয়েছে। এতে চিকিৎসা সেবার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলেও সাংবাদিকদের জানান।

এছাড়া একটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, উক্ত ব্যক্তির সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই বলেও জানান। তবুও ভুয়া পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে বলে জানান।

ইন্টার্ন চিকিৎসকরা তাদের বিবৃতিতে তিনটি প্রধান দাবি উত্থাপন করেছেন— ১. অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীদের হাসপাতাল প্রাঙ্গণ থেকে স্থায়ীভাবে অপসারণ। ২. ভবিষ্যতে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ। ৩. চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ।

ইন্টার্ন চিকিৎসকরা আরও বলেন, রোগীসেবা একটি মানবিক ও সংবেদনশীল কাজ, যেখানে যেকোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তারা হাসপাতালের সেবামূলক পরিবেশ রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/