পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ কর্মরত ড্রাইভারদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে BRAC কর্তৃক পিবিআই হেডকোয়ার্টার্সে আয়োজিত ‘Surakkha-Defensive Driving Training’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ০৬/০৪/২০২৬ তারিখ হতে শুরু হয়ে ০৩ (তিন) দিনব্যাপী এই প্রশিক্ষণে পিবিআই এর ২০ জন ড্রাইভার অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ নাজমুল হোসাইন (অবঃ অ্যাডিশনাল আইজিপি), পরিচালক, ব্র্যাক ড্রাইভিং স্কুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুজায়েত ইসলাম, ডিআইজি (ক্রাইম পূর্বাঞ্চল), পিবিআই।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ড্রাইভারদের আধুনিক ও নিরাপদ ড্রাইভিং কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মাধ্যমে পিবিআই ড্রাইভারদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সড়ক দুর্ঘটনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
https://slotbet.online/