• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সাতক্ষীরা জেলাসহ কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি : / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিতঃ- বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করতে কলারোয়া উপজেলা প্রশাসনের দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে শেষ আয়োজন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা প্রশাসন বনাম কলারোয়া বল্ডফিল্ড ফুটবল বয়েজের প্রীতি ফুটবল ম্যাচ টি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের প্রথমার্ধে বল্ডফিল্ড বয়েজের রিপন ও ঈমন গোল করে দল কে এগিয়ে নেয়। বাকী সময়ে কোন দল গোল করতে না পারায় ঐ দুই গোলে কলারোয়া বল্ডফিল্ড বয়েজ জয়লাভ করে। সমগ্র খেলা টি উপভোগ করেন এবং পুরুষ্কার বিতরণ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ এইচ,এম,শাহিন, কলারোয়া উপজেলা বি,এন,পি’র মুখপাত্র অধ্যক্ষ রইচউদ্দীন, জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা আমির মোঃ কামরুজ্জামান, পৌর আমির ডাঃ ইউনুস আলী বাবু, কলারোয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, বি,এন,পি নেতা আঃ রাজ্জাক, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাবলু, মোঃ রবিউল হাসান, সাংবাদিক কে,এম,আনিছুর রহমান, মোঃ জাহিদুর রহমান সহ বিপুল সংখ্যক দর্শক। রেফারি ছিলেন মাসউদ পারভেজ মিলন, সহকারী রেফারি ছিলেন ফারুক হোসেন স্বপন ও কামরুজ্জামান বাবু।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ সকল দর্শক, খেলোয়াড়, ও কর্মকর্তাদের নববর্ষের শুভেচ্ছা জানান এবং কলারোয়া তে খেলাধূলার বিকাশে কার্যকরী পদক্ষেপ নিবেন বলে আশ্বাস প্রদান করেন। ধারাভাষ্যকার ছিলেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম মীর ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/