• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহে আনন্দ-উৎসবে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরে ছড়িয়ে দেয় নববর্ষের প্রাণবন্ত আবহ।

র‍্যালিটি পানি উন্নয়ন বোর্ড মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা শাড়ি, পাঞ্জাবি ও নানা রংবেরঙের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন এবং একে অপরের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এতে পুরো শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে।

র‍্যালির অন্যতম আকর্ষণ ছিল গ্রামীণ ঐতিহ্যের প্রতীক গরুর গাড়ি, পালকি ও কুলার ব্যবহার। এসব উপস্থাপনার মাধ্যমে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির চিত্র তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে বাড়তি আনন্দ ও আগ্রহ সৃষ্টি করে।

র‍্যালি শেষে একই স্থানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সী কামাল আজাদ পান্না, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরে নতুন বছরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন, যা নতুন প্রজন্মের মাঝে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/