• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নির্বাচনের কালির দাগ না শুকাতেই আমরা নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছি- আইনমন্ত্রী

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : একটি কথা বলতে চাই। সেটি হলো, বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের পরে এত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করার উদাহরণ খুব কম আছে। কালির দাগ না শুকাতেই আমরা ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট উদ্বোধন করেছি। কালির দাগ না শুকাতেই আমরা ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতার পাইলট প্রজেক্ট চালু করেছি। কালির দাগ না শুকাতেই আমরা কৃষকের ১০হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছি। আজকে আমাদের আর একটি গৌরবময় দিন, যে দিনে বাংলাদেশের অর্থনীতির মেইন চালিকাশক্তি কৃষকদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেয়ার পাইলট প্রজেক্ট উদ্বোধন করেছি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কৃষি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে, বাংলাদেশশের ১০টি জেলার ১১টি উপজেলায় যে উদ্বোধন কর্মসূচি হয়েছে তার মধ্যে শৈলকুপা উপজেলাও আছে। আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই কারণে কৃতজ্ঞ যে, আমরা যে ইউনিয়নে আজকে এটি উদ্বোধন করলাম সে ইউনিয়নের ১হাজার ৬৮০জন কৃষকের মাঝে আজকে কৃষি কার্ড পৌঁছে দিলাম।

কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেসময় উপস্থিত ছিলেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে কৃষকদের মাঝে পাইলট প্রজেক্ট হিসেবে দেশের ১০টি জেলার ১১টি উপজেলার মোট ২হাজার ২৬০জন কৃষকের হাতে কৃষি কার্ড ও একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়েছে। যে কার্ডের মাধ্যমে বছরে একজন কৃষক ২হাজার ৫০০টাকা পর্যন্ত কৃষি সহায়তা পাবেন। এর অংশ হিসেবে শৈলকুপা উপজেলার ১হাজার ৬৮০জন কৃষক কৃষি কার্ডের আওতায় এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/