• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

গাজীপুরে রাতের অন্ধকারে বাড়ি দখলের চেষ্টা, সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: / ২১ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের পূবাইল থানাধীন মাঝুখান এলাকায় রাতের অন্ধকারে একটি নির্মাণাধীন বাড়ি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন তার ছোট ভাইসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

তিনি অভিযোগ করেন, তার ছোট ভাই মোঃ আমির হোসেন (৫০) গ্রাম: কমর দিয়া, পোস্ট: রামগঞ্জ, থানা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর। এবং অজ্ঞাতনামা ৮-১০ জন লোকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে প্রবেশ করে দেয়াল নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম শুরু করেন।

ঘটনার সময় তিনি জাতীয় সংসদ ভবনে দায়িত্ব পালন শেষে নারায়ণগঞ্জে ফেরার পথে বিষয়টি জানতে পেরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আমার ছোট ভাই মোঃ আমির হোসেন ২০২০ সালের দিকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তখন থেকে তার ভারী কাজকর্ম করার জন্য ডাক্তার নিষেধ করেন। এই অবস্থায় পারিবারিকভাবে আলোচনা হয় যে, গাজীপুর জেলার পূবাইল থানাধীন মাঝুখান পশ্চিমপাড়ায় আমাদের দুই ভাইয়ের প্রায় পৌনে তিন কাঠা জমি রয়েছে। ঐ জমিতে ভবন নির্মাণ করলে দুই পরিবারের ভবিষ্যৎ ভালো হবে এবং বাড়ি ভাড়া দিয়ে দুই পরিবারই চলতে পারবে।

বর্তমানে যেহেতু আমার ছোট ভাইয়ের কোনো আয়-রোজগার নেই, তাই পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় যে, বাড়ি নির্মাণের সম্পূর্ণ ব্যয় আমাকে বহন করতে হবে। পরবর্তীতে বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ধীরে ধীরে নির্মাণ ব্যয় পরিশোধ করা হবে; কিছু অর্থ তার সংসারের খরচ বহন করবে এবং কিছু অর্থ আমার ঋণ পরিশোধে ব্যয় হবে।

উক্ত বাড়ি নির্মাণে আমি আনুমানিক ৩২,২০,০০০/- (বত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা ব্যয় করি, যা বর্তমানে দুইটি ছাদ দেওয়া হয়েছে, তবে সম্পূর্ণ নির্মাণ শেষ হয়নি। বাড়িটি ২০২২ সালে নির্মাণ করা হয়, কিন্তু পরবর্তীতে আর্থিক সংকটের কারণে কাজ বন্ধ হয়ে যায় এবং বাড়িটি ওই অবস্থায় পড়ে আছে। পারিবারিক দন্দের জের ধরে গতকাল হঠাৎ ৮ এপ্রিল ২০২৬ তারিখে সন্ধ্যা আনুমানিক ৭:০৫ মিনিটে, আমি জাতীয় সংসদ ভবনের অধিবেশনের সময় সাংবাদিকতার দায়িত্ব পালন শেষে বাসার উদ্দেশ্যে নারায়ণগঞ্জে ফেরার পথে খবর পাই যে, আমার ছোট ভাই মোঃ আমির হোসেন কয়েকজন লোকজন নিয়ে রাতের অন্ধকারে আমার বাড়িতে দেয়াল নির্মাণ করে দখলের চেষ্টা করছে।

তাৎক্ষণিকভাবে আমি ৯৯৯-এ ফোন করি এবং তাদের মাধ্যমে পূবাইল থানা থেকে ডিউটি অফিসার মোঃ বাসেত সাহেব ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ উপস্থিতি টের পেয়ে মোঃ আমির হোসেন ও তার সহযোগীরা পালিয়ে যায়।
পরবর্তীতে ডিউটি অফিসার আমাকে মোবাইল ফোনে জানান যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং দখল প্রচেষ্টা বন্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি পারিবারিকভাবে সমাধান করার চেষ্টা করতে; অন্যথায় থানায় অভিযোগ করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমার ছোট ভাই মোঃ আমির হোসেন পূর্বের সমঝোতা অমান্য করে অবৈধভাবে বাড়িটি দখলের চেষ্টা করছে এবং আমাকে ও আমার পরিবারকে মোবাইল ফোনে ভয়েস রেকর্ড পাঠিয়ে ও কলের মাধ্যমে প্রাণনাশের হুমকি প্রদান করছে। ফলে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে মোবাইল ফোনে ভয়েস রেকর্ড পাঠিয়ে এবং কলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে পূবাইল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দখল প্রচেষ্টা বন্ধ করে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত মোঃ আমির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “এই বাড়ি আমার, এখানে আমার ভাইয়ের কোনো অধিকার নেই।”

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ দেলোয়ার হোসেন সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/