• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার: অ্যাটর্নি জেনারেল

আবু বকর সিদ্দিক স্বপন : / ২৩ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদবিরোধী চেতনার উন্মেষ ঘটেছে, বর্তমান সরকার সেই চেতনাকে বাস্তবায়নে কাজ করছে।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল মাঠে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহ দেশের মানুষের মধ্যে নতুন রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করেছে এবং ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র গঠনের দাবি জোরালো করেছে। সেই প্রেক্ষাপটে সরকার সংশ্লিষ্টদের সুরক্ষা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করেছে।

শহিদ আবু সাইদ হত্যা মামলার রায় প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় প্রদান করেছেন। রায়ে অসন্তুষ্ট পক্ষের জন্য আপিলের সুযোগ রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সরকার বা আসামিপক্ষ আপিল করতে পারবে। তিনি এ বিষয়ে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকার নীতিগতভাবে অঙ্গীকারবদ্ধ। এ সংক্রান্ত বিষয় ইতোমধ্যে জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে এবং হাইকোর্টের রায় চূড়ান্ত না হওয়ায় আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/