• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

গৌরীপুরে ফিলিং স্টেশন থেকে ৫৮ হাজার ৫শত লিটার পেট্রোল গায়েব, ম্যানেজার গ্রেফতার

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মোঃ কামরুল হাসান লিটন : স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় একটি ফিলিং স্টেশন থেকে গত ৬ দিনে প্রায় ৫৮ হাজার ৫শত লিটার পেট্রোল গায়েব হওয়ার চাঞ্চল্যকর ঘটনা উদঘাটিত হয়েছে। এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজারকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনি’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ তথ্য বেরিয়ে আসে।
জানা যায়, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হকের মালিকানাধীন ‘মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন’ থেকে রহস্যজনকভাবে বিপুল পরিমাণ পেট্রোল উধাও হয়। বিষয়টি তদন্ত করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত নিশ্চিত হয় যে, গত ৬ দিনে প্রায় ৫৮ হাজার ৫শত লিটার পেট্রোলের হিসাব মিলছে না।
এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত (৩০) কে আটক করা হয়। তিনি উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের মো. উসমান গণির পুত্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/