• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কলারোয়ায় পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ / ২৩৪ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

রবিবার (০৫ এপ্রিল ২০২৬) ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশনস (ওসাপ)-এর উদ্যোগে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় ৫নং ওয়ার্ডের পাড়ুইপাড়া কমিউনিটিতে একটি পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী অফিসার তুষার কান্তি দাস, সহকারী প্রকৌশলী মো. শহীদুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটির বাসিন্দা এবং ওসাপ বাংলাদেশের কর্মীরা।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আরিফুল ইসলাম বলেন, নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব বজায় রাখতে সঠিক পরিচালনা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পাড়ুইপাড়ার জনগোষ্ঠীকে এই সুবিধা যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি ওসাপ (WSUP)বাংলাদেশকে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এ ধরনের পানি সরবরাহ ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি প্রাপ্তি সহজতর হবে এবং তাদের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/