• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবিব মাদ্রাসা

মোঃ নজরুল ইসলাম খান, / ২৫৭ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামের মনোরম ও শান্ত পরিবেশে গড়ে উঠেছে এক অনন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান—জামেয়া দারুল হাবিব মাদ্রাসা। প্রতিষ্ঠার পর থেকেই এই প্রতিষ্ঠানটি কোরআনের আলো ছড়িয়ে দিয়ে এলাকায় অর্জন করেছে বিশেষ সুনাম ও আস্থা। বিশেষ করে হেফজ বিভাগের ধারাবাহিক সাফল্য অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
২০১৮ সালের ২ মার্চ প্রতিষ্ঠিত এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কুতুবুল এরশাদ হযরত মৌলভী সূফী এ.এস.এম. অদুদুর রহমান (রাঃ)। বর্তমানে প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী জালাল উদ্দিন আহমেদ। প্রায় ২৫০ শতাংশ জমির ওপর সুপরিকল্পিতভাবে গড়ে ওঠা মাদ্রাসাটি বাউন্ডারি ও গেইটলক ব্যবস্থার মাধ্যমে একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করছে।
মাদ্রাসাটিতে বর্তমানে আলিয়া, হেফজ ও নূরানী—এই তিনটি বিভাগ চালু রয়েছে। আলিয়া বিভাগে ১ম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়, যেখানে আরবি, বাংলা,কোরআন,আকাঈদ, ইংরেজি, গণিত,সমাজ ও বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী নিয়মিত পাঠদান করছেন। এ বিভাগে বর্তমানে ৭ জন শিক্ষক এবং ৭৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত।
অন্যদিকে, হেফজ বিভাগে ৪ জন দক্ষ শিক্ষকের তত্ত্বাবধানে ৬৫ জন শিক্ষার্থী নিষ্ঠার সঙ্গে কোরআন হেফজ করছে। ২০১৯ সালের শেষ দিকে চালু হওয়া এ বিভাগটি মাত্র ছয় বছরের মধ্যে ২১ জন হাফেজ তৈরি করতে সক্ষম হয়েছে—যা নিঃসন্দেহে একটি গৌরবময় অর্জন।
সম্প্রতি এ মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী হাফেজ সীরাত হোসেন (১০) মাত্র সাত মাসে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার এই অসাধারণ কৃতিত্বে শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ক্বারী মুহাদ্দিস মাসুদুর রহমান বলেন,
“আমরা অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে থাকি। আমাদের শিক্ষকমণ্ডলীর নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এ ধরনের সাফল্য অর্জিত হচ্ছে।”
হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ ক্বারী আনোয়ার হোসাইন জানান
“এ পর্যন্ত ২১ জন শিক্ষার্থী সফলভাবে কোরআন হেফজ সম্পন্ন করেছে। আমরা মানসম্মত ও যুগোপযোগী ইসলামী শিক্ষা প্রদানে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”
পরিচালক কাজী জালাল উদ্দিন আহমেদ বলেন,
“প্রতিষ্ঠাতার দিকনির্দেশনা অনুসরণ করে আমরা একটি আদর্শ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এখানে শিক্ষার্থীরা যেন দ্বীন ও দুনিয়ার জ্ঞান অর্জন করে সমাজে ইতিবাচক অবদান রাখতে পারে—সেই লক্ষ্যেই আমাদের নিরন্তর প্রচেষ্টা।”
স্থানীয়দের মতে, জামেয়া দারুল হাবিব মাদ্রাসা ইতোমধ্যেই এলাকায় কোরআন ও ইসলামী শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে অবদান রাখবে—এমনটাই প্রত্যাশা সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/