• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দেবিদ্বারে মাদক ও চুরিবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া(সোহাগ) / ৫৭ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদক নির্মূল ও চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে পৌরসভার দক্ষিণ ভিংলাবাড়ী ও মির্জানগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে দেবিদ্বার থানা পুলিশ।
পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দেবিদ্বার থানার এসআই অজয় চক্রবর্তী ও এসআই ভবতোষ কান্তি দে’র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ভিংলাবাড়ীর ইদ্রিস মিয়ার বাড়ির পাশের পাকা সড়ক এবং মির্জানগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক কেনাবেচার সময় হাতেনাতে এবং সংঘবদ্ধ চোর চক্রের সদস্য সন্দেহে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের এনাম সরকার (৩৪) ও আহমেদ আলী (৩০), দেবিদ্বারের দক্ষিণ ভিংলাবাড়ীর মো. লিটন (২৪) ও মো. লিটন (৪২), পুরান বাজারের মো. সুমন (৩০) এবং মাশিকাড়া এলাকার মো. শরীফ (২৪)।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে দেবিদ্বার ও মুরাদনগর এলাকায় ইয়াবা সরবরাহ ও সেবনের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) গ্রেফতারকৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং দেবিদ্বারকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/