• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নড়াগাতীতে ওলামা পরিষদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা: / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা: নড়াইলের নড়াগাতীতে সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১ লা এপ্রিল (বুধবার) বাদ আসর নড়াগাতী ঐতিহাসিক কাচারী মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের জাতীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রধান মেহমানের বক্তব্যে তিনি নড়াগাতী বাসীকে ভোট দিয়ে বিজয়ী করায় ধন্যবাদ জানিয়ে অর্পিত দায়িত্ব যাতে যথাযথ ভাবে পালন করতে পারেন তার জন্য দোয়া প্রার্থনা করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি মুফতি আবদুর রকিব কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও মজলিসে শুরার সদস্য মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, প্রধান বক্তা ছিলেন মাওঃ হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা এবং বয়ান পেশ করেন, ঢাকার তালিমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিচার্জ সেন্টারের পরিচালক মুফতি লুৎফর রহমান ফরায়েজি, গওহর ডাঙ্গা মাদ্রাসার মোহতামিম মুফতি ওসামা আমিন, জামিয়াতুর রহমা, গাজীপুরের মুহতামিম হাফেজ মাওঃ গাজী আল মাহামুদ ও নড়াইল জেলার জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি তালহা ইসলাম। এ ছাড়াও আমন্ত্রিত স্থানীয় অনেক ওলামায়ে কেরাম তাসরিফ আনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/