• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ আরাপপুরে  রাস্তা পারাপারের সময় ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৬৬ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শমসের মন্ডল (৮০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১ এপ্রিল বুধবার সকাল আনুমানিক ৯ টার সময় ঝিনাইদহ শহরের আরাপপুর যশোর-গড়াই বাস কাউন্টার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত শমসের মন্ডল ঝিনাইদহের আরাপপুর মাঝিপাড়া  এলাকার বাসিন্দা, তিনি মৃত ছামছদ্দীন মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি বাসা থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় একটি কলার ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন।
‎
‎দুর্ঘটনার পরপরই স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ১০ টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
‎
‎বর্তমানে তার মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
‎
‎মৃত শমসের মন্ডল তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। বার্ধক্যের কারণে তিনি কর্মহীন জীবনযাপন করছিলেন। পরিবারের একমাত্র অভিভাবকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/