• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ইউপি নির্বাচনের ৪ বছর ৩মাস পরে গৌরীপুরে লাঙ্গল প্রতীককে বিজয়ী ঘোষণা!

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) / ৫৪ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
Male human body lying dead at morgue with blank identity label and covered with sheet . Close-up foot of man cadaver with identification toe tag in human life loss and death concept isolated on black

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)– ময়মনসিংহের গৌরীপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থী উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামালকে সহনাটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা গেজেট প্রকাশিত হয়েছে। সংশোধনী বিজ্ঞপ্তির এ গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আদেশক্রমে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন সোমবার (৩০মার্চ/২৬) এ গেজেট প্রকাশ করেন।
গেজেটে বলা হয় বিজ্ঞ নির্বাচনি ট্রাইব্যুনালে দায়েরকৃত নির্বাচনি মামলা নং ১২/২০২২ এর ২৮ জানুয়ারি ২৫ তারিখের আদেশে ২০২২সনের ১৩ জানুয়ারি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন কাদের রুবেলের নাম বাতিল করা হয়েছে। এ চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী মো. শামছুজ্জামান জামালকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
জানা যায়, উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২১ সনের ২৬ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনের রির্টানিং অফিসার ও তৎকালীন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. কামাল হোসেন এ ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী মো. সালাহ উদ্দিন কাদের রুবেলকে ৬হাজার ২৭৮ ভোটে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামালের লাঙ্গল প্রতীকে ৬হাজার ২৫২ ভোট পান। এছাড়াও চেয়ারম্যান প্রার্থী মো. দুলাল আহমেদ চশমা প্রতীকে ৪হাজার ৫৪৭জন, মো. হান্নান হাতপাখা প্রতীকে ৩৯৬ ভোট, আব্দুল মান্নান গোলাপ ফুল প্রতীকে ১৩১ ভোট ও হারুন অর রশিদ ঘোড়া প্রতীকে পান ৬৬ ভোট। এ ইউনিয়নের ২৩হাজার ১২৩ ভোটের মধ্যে ১৭হাজার ৯৪০জন ভোটাধিকার প্রয়োগ করেন। যার শতকরা হার ৭৭.৫৯শতাংশ।
এ ফলাফলের বিরুদ্ধে ময়মনসিংহ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ভোট পুণ:গণনায় উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামালের লাঙ্গল প্রতীকে ৬হাজার ২২৪ ভোট ও নৌকা প্রতীকের প্রার্থী মো. সালাহ উদ্দিন কাদের রুবেল ৫হাজার ৯৫৮ ভোট পান। উপজেলার সহনাটী ইউনিয়নের গিধাউষা গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র মো. শামসুজ্জামান জামালকে ২৬৬ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করা হয়। ট্রাইব্যুানালের বিচারক পবন চন্দ্র বর্মণ গত বছরের ২৮ জানুয়ারি এ আদেশ দেন। এ আদেশে ৩০দিনের মধ্যে গেজেট প্রকাশসহ শপথ গ্রহণের ব্যবস্থা গ্রহণের জন্য সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা কে নির্দেশ দেয়া হয়েছে। এ আদেশের বিরুদ্ধে আপীল করেন মো. সালাহ উদ্দিন কাদের রুবেল। উচ্চ আদালতের রায়েও মো. শামসুজ্জামান জামালকে বিজয়ী ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/