• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরিফুজ্জামান (সাগর) / ৬০ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল কর্মকর্তা আজ মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করে আবেদন জানাতে যান। তাদের উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং ন্যায্য দাবিগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা।

তবে আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই আকস্মিকভাবে তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ পান। এ সময় কর্মকর্তারা সরাসরি তাদের লিখিত আবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রী তাদের আবেদন গ্রহণ করেন।

এই অনাড়ম্বর সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তারা তাদের দুঃখ-দুর্দশা তুলে ধরেন। তারা প্রশাসনিক বৈষম্য, পদোন্নতি-সংক্রান্ত জটিলতা এবং উদ্ভূত মানবিক সংকটের বিষয়গুলো সরাসরি প্রধানমন্ত্রীর নজরে আনেন।

মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে তাদের কাছ থেকে দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগসম্বলিত লিখিত আবেদন গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/