• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কলারোয়ায় পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের সংবাদ সম্মেলন 

আসাদুজ্জামান আসাদ (সাতক্ষীরা জেলা ) প্রতিনিধি: / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

আসাদুজ্জামান আসাদ (সাতক্ষীরা জেলা ) প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন উপজেলা পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের সভাপতি  নয়ন রঞ্জন মজুমদার ও সাধারণ সম্পাদক নিশিত রায় চৌধুরী। সোমবার রাতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা বলেন,
আমরা গভীর উদ্বেগের সাথে অবগত করছি যে, বাংলাদেশ সরকারের পরোহিত ও সেবায়েতদের ভাতা প্রদান কার্যক্রমের আওতায় কলারোয়া উপজেলায় প্রণীত সাম্প্রতিক তালিকা নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। প্রচলিত হিন্দু ধর্মীয় রীতি ও সামাজিক প্রেক্ষাপটে পরোহিত-সেবায়েতদের নির্বাচন একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। অভিযোগ রয়েছে যে, বর্তমান তালিকা প্রণয়নের ক্ষেত্রে এই বিষয়গুলোর যথাযথ প্রতিফলন ঘটেনি, যা ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
এছাড়াও আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে, মেয়াদোত্তীর্ণ পূজা উদযাপন কমিটির কিছু নেতৃবৃন্দ এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। যার ফলে পুরো বিষয়টি আরও জটিল ও বিতর্কিত রূপ নিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড আমরা কোনোভাবেই সমর্থন করি না এবং এর প্রতি আমাদের স্পষ্ট নিন্দা জ্ঞাপন করছি। আমরা এই পুরো প্রক্রিয়ার প্রতি নিন্দা ও অসন্তোষ প্রকাশ করছি। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের দৃঢ় অনুরোধ তালিকা প্রণয়নের প্রক্রিয়াটি অবিলম্বে পুনর্বিবেচনা করে সংশ্লিষ্ট ধর্মীয় ও স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শক্রমে একটি গ্রহণযোগ্য ও সঠিক তালিকা প্রস্তুত করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আমরা আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/