• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি মমতাজ আলী লালমনিরহাট থেকে গ্রেফতার

আশরাফুল আলম সরকার, গাজীপুর জেলা প্রতিনিধি : / ৬৫ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

আশরাফুল আলম সরকার, গাজীপুর জেলা প্রতিনিধি : র‌্যাব-১ ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে আটক, আইনি প্রক্রিয়া শুরু।

গাজীপুরের পূবাইলে বহুল আলোচিত ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামি মোঃ মমতাজ আলী (৩৯) কে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৯ মার্চ ২০২৬) রাতে লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার ভোটমারি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১ (গাজীপুর) এবং র‌্যাব-১৩ (রংপুর) এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মমতাজ আলী লালমনিরহাটে আত্মগোপনে রয়েছে। এরই প্রেক্ষিতে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ভোটমারি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গত ১১ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে।
আসামি মমতাজ আলীসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ইজিবাইক চালক শাহাবুল ইসলাম (৪৭)-কে চেতনানাশক পদার্থ খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করে ফেলে রেখে যায়।
স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মার্চ বিকাল ৪টা ২৫ মিনিটে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ মাহাবুল ইসলাম বাদী হয়ে পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি (নং-১২, তারিখ: ১৯/০৩/২০২৬) পেনাল কোডের ৩২৮/৩৭৯/৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়েও দ্রুত সময়ের মধ্যে জটিল ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বাহিনীটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/