• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে ট্রেন- প্রাইভেট কার সংঘর্ষ

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ১২২ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ গত কয়েকদিন ধরে একের পর এক ভয়ংকর দুর্ঘটনার খবর ভেসে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনার ঘটনাও ঘটেছে একাধিক। এরকমই আরেকটি দুর্ঘটনা এবার ঘটে গেল দেশের দক্ষিণের জেলা খুলনায়।
অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। তবে, অলৌকিকভাবে এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন প্রাইভেটকারটিতে থাকা চার বন্ধু। তারা সবাই খুলনা নগরীর শিরোমনি এলাকার বাসিন্দা। মশিয়ালি এলাকায় একটি ক্রিকেট ম্যাচ শেষে বাড়িতে ফিরছিলেন তারা।
রোববার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে নগরীর আফিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেটকার নিয়ে আফিলগেট এলাকায় একটি অরক্ষিত (অবৈধ) রেলক্রসিং পার হচ্ছিল চার বন্ধু। তাদের গাড়িটি যখনই রেললাইনের ওপর ওঠে, তখনই ঢাকা থেকে খুলনার দিকে দ্রুত বেগে ধেয়ে চলা ‘সুন্দরবন এক্সপ্রেস’ সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ছিটকে দূরে গিয়ে মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/