• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জ্বালানি সংকট নিরসন ও পিআইও’র বিরুদ্ধে গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, / ৭০ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

দেশে চলমান জ্বালানি সংকট নিরসন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ তুলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সংবাদ সম্মেলন করেছে গণঅধিকার পরিষদ।

রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে  এ সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। 

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, উপজেলা সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক জাফর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে মামুনুর রশিদ বলেন, জ্বালানি সংকট নিরসনে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও জেলা পর্যায়ে তা বাস্তবায়ন হলেও  স্থানীয় পর্যায়ে যথাযথভাবে তা বাস্তবায়ন হচ্ছে না। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে তেল মজুদ করে অধিক দামে খোলা বাজারে বিক্রি করছে, ফলে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে ফলে সাধারণ মানুষদের জটিলতার মুখোমুখি হতে হয়, যা সুশাসনের পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিষয়ে  অভিযোগ করে তিনি বলেন, রাণীশংকৈল উপজেলার পিআইও নুরনবী সরকার  এখানে যোগদানের পর থেকেই সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, দুর্নীতি এবং জনপ্রতিনিধিদের হুমকিসহ বিভিন্ন অনিয়ম করে আসছেন।যা মোটেও কাম্য নয়। আমরা রাণীশংকৈল বাসী এ কর্মকর্তার এসব কর্মকাণ্ডের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। এবং তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করে নেতৃবৃন্দ। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম জানান, স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের পাম্পগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে। পাশাপাশি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও চালু রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/