ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিধান রায় নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
২৭ শে মার্চ শুক্রবার দুপুরে রাণীশংকৈল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তার নিজ এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রামের বাসিন্দা বিধান রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর একটি পোস্ট করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
রাণীশংকৈল থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://slotbet.online/