• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহ রেশম বীজাগারে ৪৮ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ২৫ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের ঝিনাইদহ রেশম বীজাগার শাখায় প্রায় ৪৮ লাখ টাকার সরকারি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের আওতায় বীজাগারের চারপাশে পিলার নির্মাণের মাধ্যমে নতুন করে প্রাচীর নির্মাণের কাজ চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারের পশ্চিম পাশে অবস্থিত এ বীজাগারে চলমান নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, দায়িত্বরত শ্রমিকরা নতুন রডের সঙ্গে পুরাতন রড সংযুক্ত করে পিলার নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কাজ করলে নির্মাণের স্থায়িত্ব অনেকাংশে কমে যেতে পারে, যা ভবিষ্যতে ঝুঁকির কারণ হতে পারে।

স্থানীয়দের প্রশ্ন, যেখানে সরকারিভাবে ৪৮ লাখ টাকার বাজেট বরাদ্দ রয়েছে, সেখানে কেন নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে এবং বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউনিক কনস্ট্রাকশনের ঠিকাদার মঞ্জুর আলির সাথে কথা বললে তিনি বলেন, মিস্ত্রিরা কেন পুরাতন রড ব্যবহার করছে তা আমি জানি না। তাদেরকে পুরাতন রড ব্যবহার না করার জন্য নির্দেশনা দেওয়া আছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/