• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শৈলকুপায় শেখপাড়া-লাঙ্গলবাধ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১০৭ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গুরুত্বপূর্ণ শেখপাড়া-লাঙ্গলবাধ সড়কের প্রশস্তকরণ, মজবুতিকরণ, কালভার্ট নির্মাণ এবং বাঁক সরলীকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার শেখপাড়া বাজার এলাকায় উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আইন অনুযায়ী সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যেসব জমির মালিক এখনো ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করেননি, তাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে দ্রুত তা বুঝে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শৈলকুপা উপজেলার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে এলাকার সার্বিক অগ্রগতিতে সবাইকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সওজ খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন, ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, সওজ ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোশফেকুর রহমান এবং শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।

এছাড়াও সওজ ঝিনাইদহের উপবিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মো. আহসান উল কবির, উপ-সহকারী প্রকৌশলী অপূর্ব বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/