• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা

আরিফুজ্জামান (সাগর) / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

চলমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে দেশের বিভিন্ন লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও মহাসড়কে জোরদার করা হয়েছে নজরদারি।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দিন-রাত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে চেকপোস্ট, যেখানে তল্লাশি ও পর্যবেক্ষণ কার্যক্রম চলছে নিয়মিতভাবে। এর ফলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি যান চলাচলও স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে।

এছাড়াও শিল্পাঞ্চল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা, যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছে সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশবাসীর জন্য নিরাপদ, স্বস্তিদায়ক ও আনন্দঘন ঈদ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/