• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহাদাত কামাল শাকিল : / ৭২ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘দৈনিক কুমিল্লা প্রতিদিন’ ও পেশাজীবী সাংবাদিক সোসাইটি’র যৌথ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়স্থ গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও বিশিষ্ট সুধীজন অংশগ্রহণ করেন।

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি বাবর হোসেনের সভাপতিত্বে এবং দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জুয়েল রানা মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক একুশে সংবাদের প্রকাশক ও সম্পাদক ও লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস। এছাড়াও আলোচনায় অংশ নেন দৈনিক ইনকিলাবের কুমিল্লা স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক, সাংবাদিক তরিকুল ইসলাম তরুণ, সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজী এবং সাংবাদিক আবদুল আউয়াল সরকার।

সভাপতির বক্তব্যে বাবর হোসেন বলেন, “সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। ইফতারের এই পবিত্র মুহূর্ত আমাদের পেশাগত দায়িত্ব পালনে আরও ত্যাগী ও ধৈর্যশীল হতে শেখায়।”

ড. শাহজাহান মজুমদার তার বক্তব্যে বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি আমাদের নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি। আজকের এই যৌথ আয়োজন সেই ঐক্যেরই বহিঃপ্রকাশ।”

ওমর ফারুকী তাপস বলেন, “সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। পেশাজীবী সাংবাদিক সোসাইটি ও দৈনিক কুমিল্লা প্রতিদিনের এই উদ্যোগ সাংবাদিকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করবে।”
এছাড়া আরো সংগঠনের সিঃ সহ সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক ফেরদৌস মাহমুদ মিঠু, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, দপ্তর সম্পাদক, শাহিন মিয়া, সমাজ কল্যান সম্পাদক জহিরুল ইসলাম মারুফ, ক্রীড়া সম্পাদক নারায়ন কুন্ড, সদস্য, অরুন কৃষ্ণ পাল, শাহাদাত হোসেন, শাফায়েত হোসেন মারুফ, আরো উপস্থিত ছিলেন দৈনিক কুমিল্লা প্রতিদিনের ব্যবস্হাপনা সম্পাদক গাজী রুবেল, দৈনিক কুমিল্লা প্রতিদিনের সার্কুলেশন ম্যানেজার শাহাদাত কামাল শাকিল ষ্টাফ রিপোর্টার, মোঃ হারিসুর রহমান,শাহ ফয়সাল করিম, জয়দল হোসেন, আবদুর রহিম, সানোয়ার হোসেন, ক্রাইম রিপোর্টার রেজাউল করিম, সহ সকল উপজেলা প্রতিনিধিগন,
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, বিশেষ করে সাংবাদিক সমাজের কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কুমিল্লার স্থানীয় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার প্রতিনিধি এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/