• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি : / ৩১ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে সংঘর্ষে আহত হয়ে মারা যাওয়া কৃষকদল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। শনিবার বেলা ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হামদহ মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, দলটির নেতাকর্মী ও নিহতের স্বজনরা বক্তব্য রাখেন।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ অভিযোগ করেন, জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা কৃষকদল নেতা তরু মুন্সীকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন। তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়, যার কারণে তার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

অন্যদিকে তরু মুন্সীর মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে বলে দাবি করেছে জামায়াত। শনিবার দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে সদর উপজেলা জামায়াতের আমীর ডা. মো. হাবিবুর রহমান বলেন, মাধবপুর গ্রামে মহিলা জামায়াতের উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে বিএনপির কিছু লোকজন গিয়ে নারী কর্মীদের সঙ্গে অসদাচরণ ও মারধর করে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনার জেরে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। তরু মুন্সীর মৃত্যু সম্পর্কে তিনি দাবি করেন, তিনি আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং সংঘর্ষের সময় আতঙ্কিত হয়ে স্ট্রোক করেন। এর ফলেই তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ডা. হাবিবুর রহমান আরও অভিযোগ করেন, এই ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে তাদের নেতাকর্মীদের ওপর হামলা ও দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, শুক্রবার সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরের দিকে ইফতার আয়োজনকে কেন্দ্র করে নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে কৃষকদল নেতা তরু মুন্সীর অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত তরু মুন্সী ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/