• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পীকার ও ডেপুটি স্পীকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আরিফুজ্জামান (সাগর) / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি (১১৭ ভোলা-২) এবং ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি (১৫৭ নেত্রকোণা-১) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের নিকট শপথ গ্রহণ করেন।

এর আগে অধিবেশনের কার্যক্রম পরিচালনার জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি। তাঁর সভাপতিত্বে সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচিত হন।

জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৮ ও ৯ অনুযায়ী চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি স্পীকার এর নাম প্রস্তাব করেন এবং রকিবুল ইসলাম, এমপি উক্ত প্রস্তাব সমর্থন করেন। একইভাবে, ডেপুটি স্পীকার এর নাম প্রস্তাব করেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি এবং উক্ত প্রস্তাবটি সমর্থন করেন এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), এমপি।

উল্লেখ্য, রাষ্ট্রপতি সংবিধানের ১৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পীকার ও ডেপুটি স্পীকারকে শপথ বাক্য পাঠ করান। এই শপথের মাধ্যমে নবনির্বাচিত স্পীকার ও ডেপুটি স্পীকার তাদের দায়িত্ব গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/