• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহের বৈডাঙ্গায় স’মিল মালিকের উপর হামলার অভিযোগ, অভিযুক্তের অস্বীকার

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৭১ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

ঝিনাইদহের বৈডাঙ্গা এলাকায় এক স’মিল মালিকের ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বাদপুকুর গ্রামের আরিফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে অভিযুক্ত আরিফ এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী স’মিল মালিক নজরুল ইসলাম জানান, গত ৮ মার্চ রবিবার রাত ৯টার পর তারাবিহ নামাজ শেষে তিনি তার স’মিলের ক্যাশ ঘরে কর্মচারী ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে বসে কথা বলছিলেন। এ সময় ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে আরিফ হঠাৎ সেখানে উপস্থিত হয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় ক্যাশ টেবিলে রাখা প্রায় ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তারা কয়েকজন মিলে সেখানে বসে গল্প করছিলেন। হঠাৎ এক ব্যক্তি ধারালো অস্ত্র হাতে ঘরে ঢুকে নজরুল ইসলামের ওপর হামলার চেষ্টা করে এবং টেবিলে থাকা প্রায় ২ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

তবে অভিযুক্ত আরিফ দাবি করেন, ঘটনার সময় তিনি ঝিনাইদহ শহরে ছিলেন। তিনি বলেন, আমি সন্ধ্যা থেকেই শহরে ছিলাম। ঘটনাস্থলে যাইনি। আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। কেউ যদি বলে আমাকে সেখানে দেখেছে, তাহলে সে মিথ্যা বলছে।

এ ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/