• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নান্দাইলে স্ত্রীর যৌতুক মামলায় বহিস্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার 

মোশারফ হোসেন রিয়াদ / ৮৫ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নান্দাইলে স্ত্রীর করা যৌতুক মামলায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের বহিস্কৃত সদস্য সচিব ইস্তেহারুল করিম টিপু সুলতান (৩৩) কে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। আজ রবিবার রাতে তাকে গ্রেফতার করে। গত শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইস্তেহারুল করিম টিপু সুলতান কে প্রধান আসামী ৪ জনের নামে মামলা দায়ের করের তার স্ত্রী  জান্নাতুল ফেরদৌস বিথী। ইস্তেহারুল করিম টিপু সুলতান উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মামুন বিন আব্দুল মান্নানের ঘনিষ্ট সহচর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের বিরোধীতার দায়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদ থেকে বহিস্কার করা হয়। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন। 

মামলার এজহার সূত্রে জানা গেছে- বিগত ৪ বছর আগে পর্বে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কড়াইকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের কন্যা জান্নাতুল ফেরদৌস বিথী কে বিয়ে করে। বিয়ের উপঢৌকন হিসেবে ২,৫০,০০০ টাকার আসবাবপত্র ও ব্যবসার জন্য ৪,০০,০০০ টাকা নগদ গ্রহণ করে। পরবর্তীতে বিভিন্ন অযুহাতে আরও ৭,০০,০০০ টাকা নেয়। গত তিন মাস পূর্বে আবারও ইস্তেহারুল করিম টিপু সুলতান ৫,০০.০০০ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করে। এক পর্যায়ে গত ২রা মার্চ স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিথীর কাছে যৌতুকের ৫ লাখ টাকা দাবি করে দিতে না পারায় স্ত্রীকে মারধর করে আহত করে। 

এঘটনায় গত ৭ মার্চ স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিথী নান্দাইল মডেল থানায় স্বামী ইস্তেহারুল করিম টিপু সুলতান কে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলার অন্য আসামীরা হলেন- জাহানারা বেগম (৫৭),সেপু আক্তার (৩৫),সুর্বণা আক্তার (৩৭)। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আল আমিন বলেন- নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আসামী টিপু সুলতান কে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/