• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন।। অনির্দিষ্টকালের জন্য লোড-আনলোড বন্ধ রেখে ধর্মঘট চলমান

মুসলিম হক, বিরল(দিনাজপুর) / ১০৫ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-১৩৪৩) অনির্দিষ্টকালের জন্য লোড-আনলোড বন্ধ রেখে ধর্মঘট চলমান রেখেছে এবং বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্মূখে সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার বিকেলে বিরল বাজারে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ওয়াকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান (ভোলা)। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান (ভোলা) জানান, বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যদের উপর ৪নং শহরগ্রাম ইউনিয়নের খোদশিবপুর গ্রামে সন্ত্রাস ও চাঁদাবাজ এর বর্বরোচিত হামলার ঘটনায় ২৪ ঘন্টা অতিবাহিত হতে চললেও প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ০৬ মার্চ-২০২৬ শুক্রবার সকাল ০৬ টা হতে অনির্দিষ্ট কালের জন্য লোড-আনলোড বন্ধ রেখে শ্রমিকগণ ধর্মঘট বাস্তবায়ন করছে। বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসন ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করে শ্রমিকরা ন্যায্য বিচার আদায়ে মাঠে থাকবে বলেও জানান নেতৃবৃন্দ।
কাঁচামালবাহী যানবাহনে পণ্য লোড আনলোডে কোন শীথীলতা রাখা হবে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান, মালিক শ্রমিক সুসম্পর্ক রেখে আমরা কার্যক্রম পরিচালনা করে আসছি। মাছ, মুরগী, ফলমূল, প্রাণি খাদ্যসহ যেসব পণ্য জরুরীভাবে লোড আনলোড করা দরকার আমরা সেসকল পণ্যর বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/