• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটি ঘোষণা : শাহবাজ জামান সভাপতি, আফজাল আহমেদ সম্পাদক

মোঃ রিপন হোসেন। / ১৬৪ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি গঠন করা হয়। ৩ মার্চ (মঙ্গলবার) সন্ধায় রাজধানীর হোটেল শেরাটনে ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, লায়ন খান আক্তারুজ্জামান (এমজেএফ), জি এম হাফিজুর রহমান ও শেখ শরীফ উদ্দীন মিঠু’র উপস্থিতিতে নব নির্বাচিত এই কমিটি ঘোষণা করা হয়। এতে শাহবাজ জামানকে (দৈনিক দিগন্তর) সভাপতি এবং আফজাল আহমেদকে (বাংলা নিউজ এজেন্সি), সাধারণ সম্পাদক নির্বাচন করে ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হলেন-জুলিয়ান জয়-সিনিয়র সহ-সভাপতি (এশিয়ান টিভি), নাজমুল হুদা সহ-সভাপতি (দেশের কন্ঠ),মামুন রেজা-সহ-সভাপতি (বিজনেস বাংলাদেশ),ওয়াহিদ মুরাদ সহ-সভাপতি (চ্যানেল এস), নইমুল আলম-যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক গনতদন্ত), এ জি এম রানা সহ-সাধারণ সম্পাদক (দৈনিক ফলাফল),সরদার বাদশা সহ-সাধারন সম্পাদক (খুলনার সময়ের খবর) এস এম মোমিনুর রহমান মাবিয়া-সহ সাধারণ সম্পাদক (দৈনিক প্রতিদিনের কথা),সোনিয়া তালুকদার- সাংগঠনিক সম্পাদক (দৈনিক মাতৃভূমির খবর),আজাদুল হক আজাদ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (স্বাধীন প্রতিদিন),ইরানী পারভিন-আইন বিষয়ক সম্পাদক (চ্যানেল সিক্সটি ফোর), আকতার হোসেন বাবলু-কোষাধ্যক্ষ (চিত্রবিচিত্র),জিল্লুর রহমান-দপ্তর সম্পাদক (খুলনা টাইমস),আরিফা ইসলাম মহিলা বিষয়ক সম্পাদক (দৈনিক দিগন্তর), ইমরুল ইসলাম ইমন-প্রচার সম্পাদক (খুলনার খবর),আপেল মাহমুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (দৈনিক ঢাকার সময়), রফিকুল ইসলাম রাজু-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক(ভোরের খুলনা), কার্যকরি সদস্য আফজাল হোসেন,এম এ জাহান,রাসেল মিনা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নিরাপত্তা এবং আইনি সহায়তা প্রদানে এই কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় জোর দেওয়া হবে।
নবগঠিত কমিটির সদস্যরা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত অনলাইন সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।শিগগিরই আনুষ্ঠানিকভাবে কমিটির কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/