• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নেছারাবাদে চুরির অপবাদে অপমান সইতে না পেরে অটোরিকশাচালকের আত্মহত্যার অভিযোগ

মো. শামীম হোসাইন / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে মারধর ও জরিমানা করার পর অপমান সইতে না পেরে আব্দুল্লাহ আল মামুন সবুজ (৩৩) নামের এক অটোরিকশাচালক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সবুজ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বালিয়ারী গ্রামের হুমায়ুন কবির খানের ছেলে।

নিহতের মা শাহিদা বেগম অভিযোগ করেন, তার ছেলে অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। গত ১ মার্চ সকাল ১০টার দিকে গ্রাম চৌকিদার মো. হানিফ, স্থানীয় দোকানদার রুবেল ও আব্দুল হাই তাকে সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে যান। বিকেল ৩টার দিকে পরিবার ও তার শ্বশুরবাড়িতে ফোন করে জানানো হয়, তিনি নাকি দুটি দোকান থেকে সিগারেট ও টাকা চুরি করেছেন।

পরিবারের সদস্যরা সেখানে গিয়ে দেখেন, তাকে বেদম পিটিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাড়িতে ফিরে লজ্জা ও মানসিক কষ্টে তিনি বিষ পান করেন বলে দাবি পরিবারের।

নিহতের স্ত্রী সুমি বেগম বলেন, “আমার স্বামী চোর নয়। জোর করে তাকে নিয়ে গিয়ে মারধর করে চুরির স্বীকারোক্তি আদায় করা হয়েছে। আমার বাবার সামনেও তাকে মারধর করা হয়। পাঁচ বছর বয়সী ছেলে জুনায়েদের মাথায় হাত রেখে জিজ্ঞেস করলে সে বলেছিল, সে চুরি করেনি। মিথ্যা অপবাদ সইতে না পেরে সে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।”

এ বিষয়ে ওয়ার্ড চৌকিদার মো. হানিফ বলেন, সবুজ তার বাড়ির পাশের দুই দোকানে চুরির কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। ইউনিয়ন পরিষদে এনে তার বিচার করা হয়েছে। পরে শুনেছেন, তিনি বাড়িতে গিয়ে বিষ পান করেছেন। “এর জন্য আমরা কী করতে পারি?”—এ কথা বলে তিনি ফোন কেটে দেন।

সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শানু বলেন, তিনি চুরির কথা স্বীকার করেছিলেন। উপস্থিত উত্তেজিত জনতা কয়েকটি কিল-ঘুসি দিয়েছে। হয়তো লজ্জা ও মানসিক কষ্টে আত্মহত্যা করে থাকতে পারেন।

নেছারাবাদ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, আব্দুল্লাহ আল মামুন সবুজের মরদেহ বরিশালে ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, রোববার ইফতারের সময় তিনি বিষ পান করেন এবং সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউ দোষী হলে ছাড় পাবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/