• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কলারোয়ায় আফ্রিকান মাগুর মাছসহ ব্যবসায়ী আটক ও জরিমানা

আসাদুজ্জামান আসাদ জেলা প্রতিনিধি (সাতক্ষীরা): / ১৪২ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

আসাদুজ্জামান আসাদ জেলা প্রতিনিধি (সাতক্ষীরা):  কলারোয়ায় নিষিদ্ধ ঘোষিত ট্রাক ভর্তি আফ্রিকান মাগুর মাছসহ এক ব্যবসায়ীকে আটক করে । সোমবার দুপুরে কলারোয়া পৌর সদরের তুলশীডাঙ্গা ইউরিকা পেট্রোল পাম্প সংলগ্ন ডাইবেটিক হাসাপাতালের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে ট্রাকভর্তি মাছসহ ব্যবসীয়কে আটক করা হয়েছে । পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও মাছ নিধনের নির্দেশ দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত ট্রাক ভর্তি আফ্রিকান মাগুর মাছ নিয়ে যশোর দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছে। এরপর তাৎক্ষনিক মৎস্য কর্মকর্তার নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা ওই স্থানে অভিযান চালিয়ে ওই ট্রাক ভর্তি মাছসহ ব্যবসায়ী আনারুল ইসলামকে আটক করে। আটক ওই ব্যবসায়ী উপজেলার ব্রজবক্স গ্রামের মোরশেদ আলীর ছেলে। পরে বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার ভ্রাম্যমান আদালত বসিয়ে মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং মাছগুলো নিধনের নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা ও পুলিশ কর্মকর্তাগন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/