• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

লোহাগড়ায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়

মো.মিলটন শেখ,স্টাফ রিপোর্টার : / ৩৪ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

মো.মিলটন শেখ,স্টাফ রিপোর্টার : নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসন লোহাগড়া উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুধীজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু। 

সোমবার (২ মার্চ) সকাল ১১ টার দিকে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে বিজয়ী হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ আবুল হাসনাত,উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোঃ জসিম

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম খান, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু প্রমুখ।

এসময় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন যার যার দপ্তর থেকে সঠিক ভাবে কাজ করলে কোন সমস্যা হবে না। দপ্তরে কোন রাজনৈতিক নেতাদের প্রভাব থাকবে না। পরিশেষে আদর্শ লোহাগড়া গড়তে আমি বদ্ধপরিকর। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/