• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শরণখোলায় ইয়াবাসহ মঠবাড়িয়ার মাদক কারবারি আটক

​রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) / ৬৪ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

বাগেরহাটের শরণখোলায় ৫৭ পিস ইয়াবাসহ মো. শাহীন (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সোমবার (২ মার্চ) গভীর রাতে উপজেলার রায়েন্দা ফেরীঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক শাহীন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া গ্রামের মো. কামাল হোসেনের ছেলে।
​জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন এবং উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে শাহীনকে আটক করেন। পরে খবর পেয়ে শরণখোলা থানার ওসি (তদন্ত) পুলিশের একটি টিমসহ ঘটনাস্থলে পৌঁছে মাদকসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহীন জানায়, সে দীর্ঘদিন ধরে রায়েন্দা বাজার থেকে ইয়াবা সংগ্রহ করে মঠবাড়িয়া এলাকায় খুচরা বিক্রি করে আসছিল। ঘটনার রাতে রায়েন্দা পূর্বমাথা কামার পট্টি এলাকার আল-আমিন শাহ নামক এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকায় এই ৫৭ পিস ইয়াবা ক্রয় করেছে বলে সে স্বীকারোক্তি দিয়েছে। অভিযান চলাকালীন ফেসবুক লাইভে আটককৃত শাহীনের দেওয়া তথ্যমতে, শরণখোলা বর্তমানে মাদকের “স্বর্গরাজ্যে” পরিণত হয়েছে।
​স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে মাদক কারবারিদের ধরিয়ে দিলেও পুলিশের পক্ষ থেকে স্বপ্রণোদিত কোনো কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না। আল-আমিন শাহর মতো চিহ্নিত মাদক ব্যবসায়ীরা প্রশাসনের নাকের ডগায় ব্যবসা চালিয়ে গেলেও তারা রহস্যজনকভাবে ধরাছোঁয়ার বাইরে থাকছে।
উল্লেখ্য ​সম্প্রতি বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল আলীম মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন। এছাড়া মাদক ও জুয়ার বিস্তার রোধে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করা হলেও পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। এলাকাবাসীর দাবি, প্রশাসনের গাফিলতির কারণে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে, যা স্থানীয় যুব ও ছাত্র সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
​এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, আটক শাহীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ সোমবার সকালে তাকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/