• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে প্রতিপক্ষ কর্তৃক ভূট্টাক্ষেত আগাছানাশক প্রয়োগে নষ্ট করার অভিযোগ

মোঃ মুসলিম হক, ( দিনাজপুর ) / ৬৬ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

বিরলে প্রতিপক্ষ কর্তৃক দুই কৃষকের ভূট্টাক্ষেত আগাছানাশক প্রয়োগে পৃথক পৃথকভাবে নষ্ট করার অভিযোগ উঠেছে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগীগণ।

উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়ন বামনগাঁও মৃত সাইফুল ইসলাম এর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০) অভিযোগে জানান, একই ইউনিয়নের মৃত হবিবর রহমান এর ছেলে ইদ্রিস আলী (৫৫) এবং তাঁর ছেলে মোঃ মোকারম হোসেন (৩৫) এর সাথে আমার বিজ্ঞ আদালতে মোকদ্দমা চলছে। গত ২৮ ফেব্রুয়ারি-২০২৬ তারিখ বিকালে আমার ভুট্টা ক্ষেত দেখতে গিয়ে দেখতে পাই যে, কে বা কাহারা পূর্ব শত্রুতা বশতঃ আমার ভুট্টা ক্ষেতে আগাছা নাশক হেমার নামীয় বিষ স্প্রে করে আমার ভুট্টার গাছ নষ্ট করে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার ক্ষতিসাধন করে। আমার উক্ত ভুট্টা ক্ষেত বিষ প্রয়োগে নষ্ট করার বিষয়ে পূর্বের মোকদ্দমার ঘটনায় উক্ত প্রতিপক্ষগণকে আমার সন্দেহ হচ্ছে। এমতাবস্থায় বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এছাড়াও একই গ্রামের আতাব উদ্দীনের ছেলে মাহফুজ আলম এর প্রায় এক একর জমিতে থাকা ভুট্টা ক্ষেত একইভাবে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কাহারা পূর্ব শত্রুতা বশতঃ আগাছা দমন হেমার নামীয় বিষ স্প্রে করে নষ্ট করে আনুমানিক এক লক্ষ টাকার ক্ষতিসাধন করে। একই গ্রামের মৃত হবিবর রহমান এর ছেলে ইদ্রিস আলী (৫৫) এবং তাঁর ছেলে মোঃ মোকারম হোসেন (৩৫) ও মৃত করনতুল্লাহ এর ছেলে ধৌউলু (৫৫)গণদের সাথে পূর্ব বিরোধে একইভাবে ভুট্টা ক্ষেত বিষ প্রয়োগ করে নষ্ট করা হতে পারে সন্দেহের বিষয়ে উক্ত প্রতিপক্ষগণের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/