• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে বাজারের জায়গায় দখল করে বিএনপির নেতার গায়েবী ঘর

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১২৬ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহে বাজারের জায়গায় দখল করে বিএনপি নেতার গায়েবী ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। সদর উপজেলার হলিধানী বাজারে রাতের আঁধারে পুরাতন বাথরুম দখল করে ঘর নির্মাণ করেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। রোববার ( ১ মার্চ) গভীর রাতে হলিধানী বাজারের পরিত্যক্ত বাথরুম দখল করে চায়ের দোকানসহ তিনটি দোকান সাদৃশ্য কাঠামো নির্মাণ করে।

হলিধানী বাজার স্থাপন ও ব্যবস্থাপনা কমিটির থেকে জানা যায়, রোববার গভির রাতে হলিধানী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ হান্নান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সুমন, যুবদল নেতা টোকন, আওয়ামী লীগ নেতাসহ চার-পাঁচ জন মিলে বাথরুমের পরিত্যক্ত জায়গা দখল করে।

হলিধানী বাজারের কাঠ মিস্ত্রী বাক্কা জানান, গতকাল গভির রাতে হান্নান আমার কাছ থেকে বাঁশ কাটার জন্য করাত এবং হাতল নিয়ে যায়। তারা নিজেরা আনুমানিক রাত ১২টার পর বাঁশ খুটি নিয়ে বাজারের পরিত্যক্ত বাথরুমের সামনে একটি চায়ের দোকান ও দুইটি কাপড়ের দোকান করছিল। সেখানে হান্নান, সুমন, মুসাব্বিরসহ চার পাঁচ জন লোক ছিল। এর বেশি কিছু জানিনা।

হলিধানী ইউনিয়নে বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ হান্নান জানান, আমরা হলিধানী হাট মালিক। বাজারের পুরাতন বাথরুম পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বাজারের কাপড় ব্যবসায়ীদের জন্য ঘর গুলো করে দেওয়া হয়েছে। এখানে কারো অনুমতির প্রয়োজন নেই। আর রোদ বৃষ্টি কারণে উপরে ছাউনী দেওয়ার জন্য বাঁশ খুটি দিয়ে ঘর নির্মাণ করা হয়েছে।

হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হলিধানী বাজার স্থাপন ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট এনামুল হক নিলু জানান, বিএনপি নেতা হান্নান তার লোকজন নিয়ে বাজারের জায়গায় দখল করে দোকান ঘর নির্মাণ করেছিল। অবৈধভাবে ঘর নির্মাণ করায় গ্রামপুলিশ, বাজারের সেক্রেটারি ও নায়েব অফিসকে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আগের অবস্থায় থাকবে।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা বলেন, হলিধানী বাজারে অবৈধভাবে জায়গা দখল করার বিষয়টি শুনেছি। বিষয়টি জানার পর হলিধানী ভূমি অফিসের নায়েব ও বাজারের সেক্রেটারিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তারা অবৈধ স্থাপনা সরিয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/