• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরাজার এলাকায় আজিজুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে তাবাসসুম খাতুন (৪) নামে এক শিশুর বস্তাবন্দি রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত তাবাসসুম উপজেলার বাবরাজার এলাকার বাদেউইন গ্রামের নজরুল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিদ্যালয়ের পেছনে মুখ বাঁধা অবস্থায় একটি বস্তা পড়ে থাকতে দেখে খুলে শিশুটির মরদেহ শনাক্ত করে এবং পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সঙ্গে নৃশংস কোনো অপরাধ সংঘটিত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি, বুধবার বিকাল ৩টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় নিখোঁজ হয় তাবাসসুম। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সন্ধান চেয়ে পোস্ট করা হয়।

ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/