মো. শামীম হোসাইন: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা থেকে একটি বিদেশি পিস্তলসহ মো. আলীম খান (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় স্থানীয় ফারজানে রাসুল জামে মসজিদ সংলগ্ন নির্মাণাধীন ইট সোলিং রাস্তার সামনে গেলে মো. আলীম খান দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ডিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে।
আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী, নিজ বসতঘরের শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান আরও জানান, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার মো. আলীম খানের বিরুদ্ধে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
https://slotbet.online/