• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

মো. আখতারুজ্জামান স্যার বহুমাত্রিক প্রতিভার অধিকারী,,

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি : / ৯০ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

বর্ণাঢ্য পেশাগত জীবনে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। প্রধান শিক্ষকঃপঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়( দশ বছরের অধিক কাল) জেলা শিক্ষা অফিসার, পঞ্চগড়, প্রধান শিক্ষকঃ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় উপপরিচালক , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চল, রংপুর।

হয়েছেন দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক। পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় তার হাত ধরে পার করেছে স্বর্ণযুগ। পঞ্চগড় বিপি সরকারি বিদ্যালয়কে মেধা,মনন আর নিজস্ব স্বকীয়তা দিয়েছেন উজাড় করে, অকৃত্রিমভাবে। স্যারের চলে আসার পরেও পঞ্চগড় বিপি স্কুলে সেই ধারাবাহিকতা অনেকটাই আছে।

এই কর্মবীর মানুষটির সাথে পঞ্চগড়ে কাজ করার সুযোগ হয়েছে আমার বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি ও বিতর্ক অঙ্গনে। পেয়েছেন পঞ্চগড়ের আপামর মানুষের অকুণ্ঠ ভালোবাসা, সমর্থন আর শ্রদ্ধা। বিনয়ী,সদালাপী, নিরহংকার মানুষটি ছিলেন সময়ের ব্যাপারে অত্যন্ত সচেতন। শৃঙ্খলিত জীবন, কর্মতৎপরতা ও পান্ডিত্য তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। সৌভাগ্যক্রমে স্যারের ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে স্যারের সাথে দেখা।

তারপর দীর্ঘ আলাপচারিতা ও পঞ্চগড়ের নানা স্মৃতি নিয়ে স্যারের আবেগীয় অভিব্যক্তির প্রকাশ।স্যারের মতো প্রধান শিক্ষক পঞ্চগড় বিপি স্কুল কবে পাবে জানিনা। তবে বিপি স্কুলের চার দেয়ালের প্রতিটি ইট,পাথর, কংক্রিট , ধূলিকনা স্যারকে খুঁজবে প্রতিটি মুহূর্তে। শিক্ষার ক্ষেত্রে পঞ্চগড়বাসী স্যারের কাছে চিরঋণী।

প্রথিতযশা এই মহান শিক্ষাগুরুর কথা পঞ্চগড়ের মানুষ বহুকাল মনে রাখবে। স্যারকে পঞ্চগড়ে আসার আমন্ত্রণ জানালাম। আর স্যার দেখে যাবেন, আপনার সন্তানতুল্য পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়। পরিশেষে, স্যারের জন্য দোয়া ও শুভকামনা রইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/