• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কোটচাঁদপুর ও মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ৭৩ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

উদ্বোধনকালে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, হাসপাতাল শুধু চিকিৎসা প্রদানের স্থান নয়, এটি জনসেবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। রোগীদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। তিনি হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

দিনব্যাপী অভিযানে হাসপাতাল চত্বর, বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, কক্ষ ও ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করা হয়। কর্মসূচিতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, যুব বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি আহসান হাবীব শামীম, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সেক্রেটারি মাহফুজুল হক মিন্টুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, হাসপাতালকে আরও সেবাবান্ধব ও রোগীবান্ধব করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে একই কর্মসূচি মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পরিচালিত হয়। স্থানীয়রা এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/