• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহ–চুয়াডাঙ্গা মহাসড়কে বাস-ইজিবাইক শ্রমিকদের সংঘর্ষে ভাঙচুর ও যান চলাচল বন্ধ

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৪১ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন :
ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে বাস ও ইজিবাইক চালকদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার এ সড়কে বাস ও ইজিবাইক চালকের মধ্যে মারামারির জের ধরে আজ সোমবার সকালে নগরবাথান বাজার এলাকায় ইজিবাইক চালকরা একটি বাসচালককে মারধর করেন।

এ ঘটনার পর বাসচালকরা একত্রিত হয়ে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে ৮ থেকে ১০টি ইজিবাইক ভাঙচুর করেন এবং সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে ওই এলাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

খবর পেয়ে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে ক্যাম্পের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস এবং ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন ঘটনাস্থলে উপস্থিত হন। তারা উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং ইফতারের পর বসাবসি করে সমস্যার সমাধানের আশ্বাস দেন।

তবে বাসচালকরা জানান, তাদের দাবির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রাখা হবে। অন্যদিকে ইজিবাইক চালক মিলন বলেন, এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই। হঠাৎ করেই বাস শ্রমিকরা এসে আমার গাড়ির গ্লাস ভেঙে দেয় এবং আরও কয়েকজন চালককে এলোপাতাড়ি মারধর করে।

এদিকে বাসচালকদের দাবি, বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিতে নিষেধ করায় নগরবাথান বাজারে ইজিবাইক চালকরা বাসে ইট নিক্ষেপ করেন। পরে তারা লোকজন নিয়ে বাসস্ট্যান্ডে এসে মারামারিতে জড়ান।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/