• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে জেলা প্রশাসনের বিশেষ বাজার তদারকি অভিযান

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক ও সহনীয় রাখতে বিশেষ বাজার তদারকি অভিযান চালিয়েছে ঝিনাইদহ জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ‘ট’ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস-এর উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীজীব কুন্ডু। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের।

অভিযানে মোট ৮টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সতর্কতামূলকভাবে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে অভিযানে সহযোগিতা করে ঝিনাইদহ জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ জানান, রমজান মাসে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এই বাজার তদারকি কার্যক্রম শুরু করা হয়েছে। জনস্বার্থে পুরো মাসজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/