• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

শিরোমণি বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ২ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ৬৫ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজারে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয় ও বি এস টি আই অনুমোদন না থাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) পরিচালিত এই অভিযানে ২টি প্রতিষ্ঠান আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারী প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা ও শেখ ফুড এন্ড কফি হাউস বেকারি কে ৩ হাজার টাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান এই অভিযানের নেতৃত্ব দেন। বাজার তদারকিকালে দেখা যায়, কিছু প্রতিষ্ঠানের দ্রব্যে মূল্য না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি করা ও মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২টি প্রতিষ্ঠানকে ৭(সাত) হাজার টাকা জরিমানা করা হয়।
​অভিযান চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনগত সহায়তা দিতে খানজাহান আলী থানার এসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
​সহকারী পরিচালক দিনারা জামান জানান, আর এক দিন পরেই শুরু হচ্ছে মাহে রমজান মাস বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সাধারণ ভোক্তারা যাতে প্রতারিত না হয়, কোন অবস্থাতেই মেয়াদ উত্তীর্ণ মাল বিক্রয় না করা সেজন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের স্বচ্ছতার সাথে ব্যবসা করার এবং ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/