ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলো!
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সুখবর শোনার পর শাহজাদপুর উপজেলা বিএনপির সদস্য ও গাড়াদহ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল জব্বার বলেন, সিরাজগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা, আমাদের আস্থাভাজন ব্যক্তিত্ব ইকবাল হাসান টুকু মন্ত্রীসভায় এবং জননন্দিত নেতা ডা. এম এ মুহিত সাহেব,
অন্তর্ভুক্ত হওয়ায় সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। আমরা বিশ্বাস করি, আপনাদের বলিষ্ঠ নেতৃত্বে সিরাজগঞ্জের উন্নয়নের চাকা আরও গতিশীল হবে। অবহেলিত জনপদ থেকে সিরাজগঞ্জ হয়ে উঠবে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলা।
আমাদের সিরাজগঞ্জের উন্নয়নে বিশেষ প্রত্যাশা:
যমুনা নদীর ভাঙন রোধ: যমুনার ভাঙন থেকে সিরাজগঞ্জকে রক্ষায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ।
শিল্পায়ন: বিসিক শিল্পনগরীসহ নতুন নতুন কলকারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ।
যোগাযোগ ব্যবস্থা: জেলার অভ্যন্তরীণ রাস্তাঘাটের আধুনিকায়ন এবং যমুনা সেতু কেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা।
স্বাস্থ্য ও শিক্ষা: উন্নত চিকিৎসার জন্য আধুনিক মেডিকেল সুবিধা এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন।
আপনাদের এই নতুন পথচলা সফল হোক। সিরাজগঞ্জের গণমানুষের ভালোবাসা ও দোয়া সবসময় আপনাদের সাথে আছে। আমরা একটি আধুনিক, পরিচ্ছন্ন ও তিলোত্তমা সিরাজগঞ্জ দেখার অপেক্ষায় রইলাম। শুভকামনা আপনাদের নতুন এই যাত্রায়!
পাশাপাশি আমাদের প্রাণের উপজেলা শাহজাদপুরের গর্ব,
জননন্দিত নেতা ডা. এম এ মুহিত সাহেব,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গ্রহণ করায় আমার হৃদয়ের গভীর থেকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।
এটি শুধু একজন ব্যক্তির অর্জন নয়,এটি আমাদের শাহজাদপুরের সম্মান,আমাদের সিরাজগঞ্জের গৌরব, এবং সমগ্র এলাকার মানুষের ভালোবাসার প্রতিফলন।
আমরা সিরাজগঞ্জ জেলার মানুষ বিশ্বাস করি—
আপনার সততা, প্রজ্ঞা ও জনসেবামূলক মনোভাব
দেশের ডাক ও টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। ডিজিটাল অগ্রযাত্রায় বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আপনাকে সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা দান করুন। আপনার নেতৃত্বে আমাদের প্রিয় অঞ্চল ও দেশ সমৃদ্ধির পথে আরও অগ্রসর হোক—এই দোয়া করি।
সিরাজগঞ্জ ও শাহজাদপুরবাসীর পক্ষ থেকে আপনাদের কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত মহোদয়,
প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই নির্বাচিত হওয়ার জন্য। আমাদের গাড়াদহ ইউনিয়নবাসীর ভালোবাসা ও আস্থার প্রতিফলনই আপনার এই সম্মানজনক দায়িত্ব প্রাপ্তি।
আমরা বিশ্বাস করি, আপনার নেতৃত্বে আমাদের অঞ্চল উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাবে।
করতোয়া নদী শাসনের মাধ্যমে বাঁধটি স্থায়ীভাবে সংরক্ষণ এবং বিভিন্ন কাঁচা রাস্তা টেকসই পিচ ঢালাই সড়ক নির্মাণ করা হলে এ অঞ্চলের অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে।
আমরা আশাবাদী, আপনি আমাদের এই ন্যায্য ও সময়োপযোগী দাবিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
https://slotbet.online/