• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত

আরিফুজ্জামান (সাগর) / ১২৪ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০২৬ ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বাশার এর শাহীন মসজিদে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ, মঙ্গলবার সমাপ্ত হয়।

প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার বিজয়ী এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক উপ-বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও উপ-বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনী সদর দপ্তর (ইউনিট) এর এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিমানসেনা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিমান বাহিনী সদর দপ্তর (ইউনিট) এর এয়ার অধিনায়ক এয়ার কমডোর মোঃ আসাদুল করিম, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ০২ দিন ব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭ টি দল অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/