• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ব্রাহ্মণবাড়িয়ায় সৌদি প্রবাসির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ নজরুল ইসলাম খান / ১৭১ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার গ্রামের সৌদি প্রবাসি জনাব মকবুল মোহাম্মদ আলী এবং সৌদি আরবের শায়খ নিদাল আল আতাস এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরেও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানের প্রায় ১৩০ জনের অধিক অসহায় – দরিদ্র মানুষের মাঝে প্রায় দুই লক্ষ টাকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি জনকে প্রায় দেড় থেকে দুইহাজার টাকার ইফতার সামগ্রী দেওয়া হয়েছে। ইফতার সামগ্রীতে ছিল – ১ কেজি খেজুর, ২ কেজি তেল, ১ কেজি চিনি, ২ কেজি পিঁয়াজ, ২ কেজি
ছোলা বুট, ২ কেজি মুড়ি ইত্যাদি।
প্রত্যেক বছরে দুইটি এতিমখানা মাদ্রাসায় প্রতিদিন ১২০ জনের অধিক ছাত্রদেরকে ইফতারি করানো হয়ে থাকে।
উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা কে. এম. নজরুল ইসলাম খান, শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও খতীব ধরখার দক্ষিণপাড়া জামে মসজিদ। আরো উপস্থিত ছিলেন হাফেজ আরিফুল ইসলাম খান, জনাব মোঃ জুরু মিয়া, জনাব মোঃ রেজাউল করিম, জনাব মোঃ বাচ্চু মিয়া, জনাব মোঃ আবুল বাশার, সৌদি প্রবাসি মকবুল মুহাম্মদ আলীর ছেলে জনাব মোঃ আরিয়ান খান প্রমুখ।
প্রত্যেক বছরের ন্যায় এই বছরও রমজান মাস আসার আগেই গরীব অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। যাতে করে অসহায় মানুষেরাও রোযা রেখে ভালোভাবে ইফতার করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/