• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পবিত্র রমজান উপলক্ষে ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাহেদী ফাউন্ডেশন। বরাবরের মতো এবারও মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) ঝিনাইদহ সদর উপজেলার বেড় গোপীনাথপুর কিংশুক ব্রিক্স এলাকায় এ অনুদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় প্রথম ধাপেই ঝিনাইদহের প্রায় পাঁচ হাজার দারিদ্র্যপীড়িত মানুষের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল ও সেমাই বিতরণ করা হয়। তাদের এবারের লক্ষ প্রায় ৬০ হাজার দারিদ্র্য মানুষের পাশে দাড়ানো। রমজানকে সামনে রেখে প্রয়োজনীয় এই খাদ্যসামগ্রী পেয়ে উপকৃত পরিবারগুলোর মুখে দেখা যায় স্বস্তি ও আনন্দের হাসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য লতিফ শাহরিয়ার জাহেদী প্রজ্জল।

অনুদান গ্রহণকারী দারিদ্র্য মানুষেরা বলেন, প্রতিবছরই আমরা জাহেদী ফাউন্ডেশনের কাছ থেকে এভাবে সহযোগিতা পাই। রমজানের আগে এই সহায়তা আমাদের জন্য অনেক বড় উপকার। ভবিষ্যতেও যেন এর চেয়েও বড় উদ্যোগ নেওয়া হয়—এটাই আমাদের আশা।

মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দারিদ্র্য মানুষের মুখে হাসি ফোটাতে পেরে সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/